ব্রেকিং নিউজ
সাঁথিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আবু হাসনাত ও শামীম হোসেন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে নীলফামারীতে এনডিইএ’র নতুন কমিটি কিশোরগঞ্জে এনডিইএ’র নতুন কমিটি ঘোষণা: আহ্বায়ক আসাদুল, সদস্য সচিব শাহিন আলম সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
×

মো: এরশাদ আলী-রাজশাহী বিভাগীয় প্রধান
প্রকাশ : ২৫/৮/২০২৬, ৯:৩৭:১৪ AM

তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে

২৪ আগস্ট,রাজশাহীর তানোরে সুন্দর ও মনোরম পরিবেশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।

২৪ আগস্ট,রাজশাহীর তানোরে সুন্দর ও মনোরম পরিবেশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে ছোট্ট শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো এবং সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।


বক্তারা বলেন, তানোরের শিশু, পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের নানামুখী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।এ সময় বক্তারা শিশুশ্রম বন্ধ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।পরে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হলে সভাপতি তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান সভার সমাপ্তি ঘোষণা করেন।